1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ কালেঙ্গায় বন বিভাগের অভিযান, ১.৫ একর জবরদখলকৃত লেবু বাগান উচ্ছেদ চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ চুনারুঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্টে যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান চুনারুঘাট থানার সাবেক এএসআই রাজেশ পালের এসআই পদে পদোন্নতি রানীগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে তদারকি কমিটির সভা অনুষ্ঠিত চুনারুঘাটে মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন

সাতছড়ি সড়কের সুরমা চা বাগানে গাছ ফেলে ডাকাতির ঘটনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৯২৮ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের সংলগ্ন পুরাতন মহাসড়কে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে মাধবপুর থানার সুরমা চা বাগান এলাকায় এই অপরাধ সংগঠিত হয়।

প্রথমে চুনারুঘাট থেকে মাধবপুরমুখী দুটি ট্রাকের চালকদের পথরোধ করে এবং তাদের কাছ থেকে বাটন ফোন ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এরপর আরও কিছু যানবাহন আটকে পড়ে। এই পরিস্থিতি দেখে গাড়ির যাত্রীরা চিৎকার শুরু করলে, দ্রুত চুনারুঘাট থানা, মাধবপুর থানা এবং তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়।

এটি এক প্রকার রহস্যজনক ঘটনা, কারণ ঘটনাস্থলের খুব কাছেই তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি অবস্থিত। স্থানীয়রা সন্দেহ করছেন, পুলিশের টহল বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু প্রশ্ন উঠতে পারে। উল্লেখ্য, তেলিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর খাইরুল বাশারের যোগদানের পর এই প্রথম এমন একটি ডাকাতির ঘটনা ঘটল। স্থানীয় জনগণ বারবার একই স্থানে ডাকাতি হওয়ার ঘটনাকে বেশ রহস্যজনক বলছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যা এবং চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানিয়েছেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে, সড়কে ফেলে রাখা গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

তারা আরও জানান, যেহেতু ঘটনাটি মাধবপুর থানার আওতাধীন, তাই পরবর্তী আইনগত ব্যবস্থা তারা নেবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট