1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ চুনারুঘাটে ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন খোয়াই নদীর ভাঙন থেকে সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন। হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার শফিকুল ইসলাম। সিলেটে হবিগঞ্জ-মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬৮০ বার পড়া হয়েছে

 

 

চুনারুঘাট (হবিগঞ্জ): চুনারুঘাটে অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী । গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

রবিবার (৩ আগস্ট) গভীর রাতে, পৌর এলাকার মমিনপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন—চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের মনিনপুর গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে রমিজ মিয়া (৪২) ও একই এলাকার সোহাগ মিয়া (২৫)।

 

অভিযানকালে তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩৩ হাজার ৩০০ টাকা, দুটি ধারালো ছুরি ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

 

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।”

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  মামলা দায়ের করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট