1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা চুনারুঘাটে সরকারি রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ, ভেঙে ফেলা হলো অবৈধ স্থাপনা চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চুনারুঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেশগঠনের অভিন্ন প্রত্যয়ে এক ফ্রেমে স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট, দুই ব্যক্তির ৬ মাস করে কারাদণ্ড সিন্ডিকেট আরও বেপরোয়া: জেল থেকে ফিরেই নারীদের দিয়ে মাদক পাচার করছেন পিন্টু ও ইলিয়াস চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

১৩ আগস্টের মহাসমাবেশ সফল করতে শায়েস্তাগঞ্জে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯৯৬ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধি :এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামী ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ আগস্ট) শায়েস্তাগঞ্জ উপজেলার জহুরচান বিবি মহিলা কলেজে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি মনোজ্ঞভাবে সঞ্চালনা করেন ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদরুজ্জামান।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল আফজাল হোসেন তালুকদার। আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ মো. ফজলুল হক তরফদার, বাহুবল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী প্রধান শিক্ষক মো. মহিবুর রহমান, সিলেট বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. কেফায়েত উল্লা, যুগ্ম মহাসচিব আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক হিরন মিয়া, তাহমিনা বেগম, সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলাম, মো. জুয়েল আহমদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে উৎসব ভাতা মাত্র ২৫%, বাড়ি ভাড়া ভাতা ১,০০০ টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকায় সীমাবদ্ধ থেকে বঞ্চনার শিকার হচ্ছেন। সম্প্রতি ঈদুল আজহার সময় উৎসব ভাতা ৫০% করায় কিছুটা স্বস্তি এলেও অন্যান্য বৈষম্য এখনো কাটেনি।

তারা আরও বলেন, বর্তমান সরকার বৈষম্যমূলক নীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ব্যাহত করছে। স্বল্প বেতনে চাকরির আগ্রহ হারিয়ে ফেলছে তরুণ মেধাবীরা, ফলে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। অনেক প্রতিষ্ঠান খণ্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান করাতে বাধ্য হচ্ছে, যা শিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করছে।

গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানরা উচ্চ খরচে বেসরকারি শিক্ষায় পড়াশোনা করলেও শহরের সরকারি প্রতিষ্ঠানে একই শিক্ষা তারা পাচ্ছে স্বল্প ব্যয়ে—এটি শুধু বৈষম্যই নয়, এক ধরনের সামাজিক অবিচার বলেও মন্তব্য করেন বক্তারা।

সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, শায়েস্তাগঞ্জ উপজেলার প্রতিটি স্কুল ও মাদ্রাসা থেকে কমপক্ষে চারজন শিক্ষক আগামী ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে অংশগ্রহণ করবেন, যাতে দাবিগুলো যথাযথভাবে তুলে ধরা যায় এবং আন্দোলনকে সফল করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট