1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা ফয়জুল ইসলামের বিরুদ্ধে সরকারি রাস্তায় গেইট ও রেলিং বসানোর অভিযোগ এলাকায় উত্তেজনা, যেকোনো মুহূর্তে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে
1-3840x2160-1-0-{}-0-12#

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার এলাকায় সরকারি রাস্তায় অবৈধভাবে গেইট ও লোহার রেলিং বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফয়জুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ আগস্ট) ভোরে।

অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে ফয়জুল ইসলাম প্রভাব খাটিয়ে দামোদরপুর গ্রামের সরকারি রাস্তায় জোরপূর্বক গেইট নির্মাণ করেন। স্থানীয়দের বাধা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যান এবং বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী বাসিন্দাদের বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর এলাকাবাসী ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ তালুকদারের উদ্যোগে রাস্তাটি পাকাকরণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। এরপর থেকেই ওই প্রভাবশালী নেতা নানা কৌশল অবলম্বন করে কাজটি আটকে দেওয়ার চেষ্টা শুরু করেন।

রাস্তাটি সরকারি খাস ও এলজিইডি আইডিভুক্ত হওয়া সত্ত্বেও ফয়জুল ইসলাম দাবি করেন, তিনি এই রাস্তা “এলাকাবাসীকে দিয়ে দিয়েছেন”। অথচ চলতি বছরের ৮ জুলাই তিনি সহকারী জজ আদালত, চুনারুঘাটে উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী হবিগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা চুনারুঘাট ও জেলা প্রশাসক হবিগঞ্জকে বিবাদী করে মালিকানা দাবিতে মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে বিবাদীরা আদালতে প্রেরিত প্রতিবেদনে উল্লেখ করেন, রাস্তাটি এলজিইডি আইডিভুক্ত এবং পাকাকরণের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে ব্যক্তিমালিকানাধীন একটি অবৈধ গেইট রাস্তাটির উন্নয়ন কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এবং তা অপসারণের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, মামলার পর থেকে ফয়জুল ইসলাম গেইট অপসারণের বদলে নতুন কৌশল নিচ্ছেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছেন। সর্বশেষ শুক্রবার ভোরে পুরনো গেইটের নিচে আরেকটি গ্রিল গেইট বসিয়ে চলাচলে আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, “বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট