1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে তাঁতীলীগ সভাপতি ও প্যানেল চেয়ারম্যান জামাল মিয়া গ্রেপ্তার সুন্দ্রাটিকিতে শিক্ষার প্রসারে ব্যতিক্রমী উদ্যোগ: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ চুনারুঘাটে মাদক আইনে বাগবাড়ির আফজলের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড চুনারুঘাটে জমকালো আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চুনারুঘাটে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’আয়োজন উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রানীগাঁও ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

চুনারুঘাটে তাঁতীলীগ সভাপতি ও প্যানেল চেয়ারম্যান জামাল মিয়া গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতীলীগের মিরাশী ইউনিয়ন শাখার সভাপতি ও মিরাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি অভিযানিক দল নালমুখ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মো. জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার জামাল মিয়া মিরাশী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও প্যানেল চেয়ারম্যান। পাশাপাশি তিনি মিরাশী ইউনিয়ন তাঁতীলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মো. জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় আরও একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জামাল মিয়ার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট