1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে তাঁতীলীগ সভাপতি ও প্যানেল চেয়ারম্যান জামাল মিয়া গ্রেপ্তার সুন্দ্রাটিকিতে শিক্ষার প্রসারে ব্যতিক্রমী উদ্যোগ: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ চুনারুঘাটে মাদক আইনে বাগবাড়ির আফজলের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড চুনারুঘাটে জমকালো আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) এ মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চানপুর চা বাগানের চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এতে বাগানের বিপুলসংখ্যক শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “চা বাগানের শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন ও চা বাগান কর্তৃপক্ষ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী এবং ডানকান ব্রাদার্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবুল কালাম আজাদ।
এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক চা শ্রমিক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট