1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে এমপি এস. এম. ফয়সলের উদ্যোগে পাইকপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ মুড়ারবন্দে সুন্নী যুব সংঘের উদ্যোগে ১৫তম বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত আপনাদের সন্তান গরিব থাকবে না: সৈয়দ ইশতিয়াক আহমদ। সুপেয় পানিতে স্বস্তি গোসাপাড়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সৈয়দ শাফকাতের উদ্যোগ। চুনারুঘাটে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চুনারুঘাট উপজেলা-এ সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ স্থাপনা অপসারণ। চুনারুঘাটে এমপি এস এম ফয়সলকে উপজেলা বিএনপির গণসংবর্ধনা। এড.আমিনুল ইসলামের চুনারুঘাটে আবেগঘন বক্তব্য: ‘মন্ত্রীর মর্যাদা নয়, আপনাদের ভালোবাসাই আমার আসল শক্তি’ মসজিদের তহবিল নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক আহত পুলিশ সুপার কার্যালয়ের সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন ও কৃষ্ণচূড়া চারা রোপণ।

নবীগঞ্জে ভুয়া চিকিৎসককে ৩ মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৫ বার পড়া হয়েছে

 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভুয়া চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগে কাজল নাথ নামের এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলার দেবনাথ মেডিকেল সার্ভিস নামে একটি চেম্বারে রোগী দেখার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো প্রকার চিকিৎসা ডিগ্রি ছাড়াই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখছিলেন কাজল নাথ। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, “অযোগ্য ও ভুয়া চিকিৎসকদের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, নবীগঞ্জ উপজেলায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট