1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

সাংবাদিক সালেহ উদ্দিনের নতুন অর্জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৩৫ বার পড়া হয়েছে

 

একসঙ্গে পিকেএসএফ ও এনটিসি’র পরিচালক

নোমান মিয়া ॥
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান, জাতীয় দৈনিক ইত্তেফাক-এর নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন একসঙ্গে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও এনটিসি চা বাগান এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এই নতুন অর্জনে শুধু চুনারুঘাট নয়, পুরো হবিগঞ্জবাসীর মধ্যেই বইছে আনন্দের জোয়ার।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা অঙ্গনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন সালেহ উদ্দিন। জাতীয় দৈনিকে কলাম কিংবা টেলিভিশনের টকশোতে তাঁর বিশ্লেষণ পাঠক-দর্শকের কাছে বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে। এবার একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার মাধ্যমে তাঁর কর্মজীবনে যুক্ত হলো নতুন মাত্রা।

সালেহ উদ্দিনের পিতা মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিন ছিলেন চুনারুঘাট সদর ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর ঈদগাহ, হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ নানা উন্নয়ন কর্মকাণ্ডে রাখেন অগ্রণী ভূমিকা। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান আজও এলাকাবাসীর হৃদয়ে অম্লান হয়ে আছে।

এই পরিবারের প্রতিটি সন্তান নিজ নিজ ক্ষেত্রে রেখেছেন সাফল্যের স্বাক্ষর। বড় ছেলে মো. নাজিম উদ্দিন সামছু দুইবারের পৌর মেয়র ও সমাজসেবক। সালেহ উদ্দিন বর্তমানে দৈনিক ইত্তেফাক-এর নির্বাহী সম্পাদক, এখন আবার একসঙ্গে পিকেএসএফ ও এনটিসি’র পরিচালক। গিয়াস উদ্দিন এনজিও আশা-এর নীতিনির্ধারক, আলাউদ্দিন সামাজিক নেতৃত্বে ন্যায়পরায়ণতার জন্য খ্যাত এবং নাসির উদ্দিন মুসলিম প্লাজা, মুসলিম হল কমিউনিটি সেন্টার ও CCTN-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আইনপেশায় যুক্ত।

চুনারুঘাটবাসী এই অর্জনে গর্বিত। পৌরসভার প্রবীণ নাগরিক মো. আব্দুল হামিদ বলেন—“সালেহ উদ্দিনের এই অর্জন পুরো এলাকার জন্য গৌরবের। তিনি হবিগঞ্জের নাম জাতীয় পর্যায়ে উজ্জ্বল করেছেন।” তরুণ সমাজকর্মী মাহমুদুল হাসান বলেন—“আমরা টেলিভিশনে তাঁর বক্তব্য শুনে অনুপ্রাণিত হই। এবার তাঁর নতুন দায়িত্ব আমাদের আরও সাহস জোগাবে।” চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম বলেন—“সালেহ উদ্দিন শুধু জাতীয় পর্যায়ের সাংবাদিক নন, তিনি চুনারুঘাট সাংবাদিকতারও উজ্জ্বল নক্ষত্র। মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিনের রেখে যাওয়া উন্নয়নধারা আজ তাঁর সন্তানদের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে।”

পরিবার থেকেও এসেছে উচ্ছ্বাস। সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু বলেন—“আমাদের বাবা যে সততা, উন্নয়ন ও মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন, সেই আদর্শের প্রতিফলন এখন আমাদের পরিবারের সন্তানদের মাঝে দেখা যাচ্ছে। আমার ভাই সালেহ উদ্দিন দেশের অন্যতম সেরা পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের জন্য কাজ করছেন। এবার তাঁর নতুন দুটি দায়িত্ব আমাদের পরিবার ও এলাকার জন্য গৌরবের। আমি বিশ্বাস করি, তিনি দেশ ও জাতির কল্যাণে আরও বড় অবদান রাখবেন।”

নিজের অর্জন প্রসঙ্গে সাংবাদিক সালেহ উদ্দিন বলেন—“এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও বটে। আমি সবসময় চেষ্টা করেছি সততার সঙ্গে কাজ করতে। চুনারুঘাট ও হবিগঞ্জ আমার শেকড়। আমি যেখানে থাকি, সেখানেই এলাকার মর্যাদা রক্ষার চেষ্টা করি। পিকেএসএফ এবং এনটিসি’র মতো প্রতিষ্ঠান থেকে কাজ করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। সকলের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি সামনের পথ চলতে চাই।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট