1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ কালেঙ্গায় বন বিভাগের অভিযান, ১.৫ একর জবরদখলকৃত লেবু বাগান উচ্ছেদ চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ চুনারুঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্টে যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান চুনারুঘাট থানার সাবেক এএসআই রাজেশ পালের এসআই পদে পদোন্নতি রানীগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে তদারকি কমিটির সভা অনুষ্ঠিত চুনারুঘাটে মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন

চুনারুঘাটে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৫৪ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট  প্রতিনিধি॥হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উছমানপুর প্রাণ কোম্পানির সামনে গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বাদ মাগরিব জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিজানুর রহমান।

এতে বক্তব্য রাখেন ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. নুরুল ইসলাম (সাজল), উপজেলা জামায়াতের কার্যনির্বাহী সদস্য মো. এমদাদুল হক, ইউনিয়ন টিম সদস্য মো. খলিলুর রহমান, আজিজুর রহমান রুবেল, মো. ফজলুর রহমান (কাইয়ুম মাস্টার), ২নং আহম্মদাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মস্তুফা হুসাইন (মস্তু) ও চুনারুঘাট পৌর জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভার প্রধান বক্তা হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমান বলেন,
“জামায়াত ক্ষমতায় এলে সরকারি গাছ, কারও বাড়ির ফল, টিউবওয়েলের পাইপ কিংবা রাস্তার বালু-মাটি কেউ আর লোপাট করতে পারবে না। দুর্নীতি ও অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।”

সভায় নুরুল ইসলাম সাজল বলেন,
“হুমকি-দামকি দেখিয়ে জনগণকে ভয় দেখানোর দিন শেষ। আমরা ঐক্যবদ্ধ থাকলে চোর-বাটপার, চাঁদাবাজ, অবৈধ বালু-মাটি ব্যবসায়ী ও মাদক কারবারিদের কোনো পালানোর পথ থাকবে না।”

মতবিনিময় সভায় ৯নং ওয়ার্ডসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট