1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ কালেঙ্গায় বন বিভাগের অভিযান, ১.৫ একর জবরদখলকৃত লেবু বাগান উচ্ছেদ চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ চুনারুঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্টে যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান চুনারুঘাট থানার সাবেক এএসআই রাজেশ পালের এসআই পদে পদোন্নতি রানীগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে তদারকি কমিটির সভা অনুষ্ঠিত চুনারুঘাটে মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন

চুনারুঘাটে দেওরগাছ ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা — এস.এম. ফয়সলকে সমর্থনে নেতাকর্মীদের ঢল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪২৭ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী জনসভা। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) ইউনিয়ন বিএনপির আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ এস.এম. ফয়সল।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল আজিজ। সঞ্চালনায় ছিলেন চুনারুঘাট উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম।

প্রধান অতিথির বক্তব্যে এস.এম. ফয়সল বলেন—
“ধানের শীষে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে চুনারুঘাট–মাধবপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম-নির্যাতন বন্ধ করব। আইন নিজের গতিতেই চলবে। হিন্দু সম্প্রদায়ের ভাইদের বলছি—আপনারা ভয় পাবেন না, আপনাদের পাশেই আমি আছি, থাকব।”

তিনি আরও বলেন—
“আমি বারবার ব্যর্থ হয়েছি, তবুও আপনাদের কাছেই ফিরে এসেছি। কখনো অভিযোগ করিনি, করবও না। এবার আমাকে সুযোগ দিলে তারেক রহমান আপনাদের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।”

এ সময় চুনারুঘাট–মাধবপুরের তরুণদের কাছে জনপ্রিয়, সায়হাম গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন—
“মাধবপুরে যেমন বাগান শ্রমিক ও যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, চুনারুঘাটেও তেমন কর্মসংস্থান সৃষ্টি করবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে এসেছি অধিকার নিয়ে—আর সেই অধিকার নিয়েই আপনাদের সমস্যার সমাধান করবো।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, জেলা বিএনপির নেতা ও সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চেয়ারম্যান শফিকুর রহমান, হবিগঞ্জ জজ কোর্টের বিএনপি নেতা আব্দুল হাই পিপি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক আব্দুর রহিম শ্যামল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার করিম সরকার, সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সরকার মো. শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহানেওয়াজ সাইফুল সিদ্দিকীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।

সমাবেশে শত শত চা-শ্রমিকসহ অসংখ্য মানুষের ঢল লক্ষ্য করা যায়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দেওরগাছ ইউনিয়নের এই গণজোয়ার বিএনপির প্রার্থী এস.এম. ফয়সলের নির্বাচনী প্রচারণায় নতুন উচ্ছ্বাস ও গতি সঞ্চার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট