1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে পুলিশের জালে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মানিক সরকার। চুনারুঘাটে ‘ইয়াবা কাজল’ গ্রেপ্তার, স্বস্তিতে পৌরবাসী চুনারুঘাটে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেফতার, র‌্যাবের হাতে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩ চুনারুঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় চুনারুঘাট বাজারে যানজট নিরসনে পৌরসভার অভিযান, অবৈধ পার্কিংয়ে সতর্কতা এমপি এসএম ফয়সালকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি শিক্ষা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘকে মাদ্রাসার সংবর্ধনা চুনারুঘাটের রানীগাঁও বাজারে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন। জামিনে বেরিয়েই ফের বন উজাড়ের অভিযোগ, প্রধান আসামি কুদ্দুসের বিরুদ্ধে নতুন করে গাছ পাচারের অভিযোগ বন কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আমেরিকায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন চুনারুঘাটের সাইদুজ্জামান তানভীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের মেধাবী ছাত্র মোঃ সাইদুজ্জামান তরফদার (তানভীর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের লিভিংস্টন স্ট্রিট এলাকায় অবস্থিত সেন্ট ফ্রান্সিস কলেজ থেকে আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালিটিক্স ও বিজনেস ম্যানেজমেন্টে বিশেষায়িত এমএস ইন ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করেছেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইউএসএ সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে কলেজ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মোঃ সাইদুজ্জামান তানভীরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এসময় তানভীর জানান, তার শিক্ষা জীবনের পথচলা শুরু হয় ২০০৪ সালে ঢাকায় তৃতীয় শ্রেণীতে ভর্তি হওয়ার মাধ্যমে। দীর্ঘ পথচলায় নানা উত্থান-পতন সত্ত্বেও ভাই-বোনদের ভালোবাসা, আত্মীয়দের সহযোগিতা এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া তার এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজ করেছে। তিনি আবেগভরে বলেন—

“পাঁচ বছর বয়স থেকেই বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখতাম, কিন্তু লক্ষ্য ছিল না। মহামারীর পর সেই স্বপ্ন লক্ষ্য হয়ে ওঠে। তিন বছর আগে যুক্তরাজ্যে যাওয়ার সব প্রস্তুতি থাকলেও বন্ধু জামিল আহমেদের পরামর্শে আমার গন্তব্য বদলে যুক্তরাষ্ট্র হয়। আজ তার প্রতি আমি কৃতজ্ঞ।’’

তিনি আরও জানান, ফুফাতো ভাই ও ভগ্নিপতি মিজানুর রহমান তার পড়ালেখার পুরো সময়টায় যে নিবিড় যত্ন ও আর্থিক সহায়তা দিয়েছেন, তার কাছে তিনি চিরকৃতজ্ঞ। ঢাকায় তাদের বাসায় থেকেই তিনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়—সব ধাপ সফলভাবে সম্পন্ন করেন।

মোঃ সাইদুজ্জামান তরফদার চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার মরতুজ আলী তরফদারের পুত্র। তিনি দৈনিক সংগ্রামের চুনারুঘাট প্রতিনিধি ও উপজেলা সাংবাদিক ফোরামের সেক্রেটারি শেখ মোঃ হারুনুর রশিদের শ্যালক।

পরিবারে ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম। ছোট ভাই ওয়াহিদুজ্জামান তানিম বর্তমানে চাটপাড়া ফাজিল মাদ্রাসায় ফাজিল চূড়ান্ত পরীক্ষার্থী। তাদের বাবা চুনারুঘাট সদর প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালে অবসর নেন। ২০০২ সালে তাদের মায়ের মৃত্যু হলে মেজো বোন তানভীরকে ঢাকায় নিয়ে গিয়ে লেখাপড়ার দায়িত্ব নেন।

তানভীর তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সাভার আনিস মেমোরিয়াল একাডেমিতে, ২০১১ সালে মুসলিম মডার্ন একাডেমি থেকে এসএসসি, বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চতর ডিগ্রি অর্জনে যুক্তরাষ্ট্র গমন করেন।

তিনি তার প্রিয় বাবা, ভাই-বোন, বন্ধু জামিল আহমেদসহ সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উজ্জ্বল ভবিষ্যতের পথে সকলের দোয়া কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট