1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদক আইনে বাগবাড়ির আফজলের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড চুনারুঘাটে জমকালো আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চুনারুঘাটে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’আয়োজন উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রানীগাঁও ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত চুনারুঘাটে সার ও পেট্রোলিয়াম বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ চুনারুঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধি:ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। শুক্রবার জুমার নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তারা কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভকারীরা হবিগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পর্যায়ে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখে। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং শহরে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

এসময় বক্তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শরীফ উসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। একই সঙ্গে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বিক্ষোভকারীরা।

তারা আরও বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং প্রয়োজনে পুরো শহর অচল করে দেওয়া হবে।

বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট