
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে ‘চুনারুঘাট মিডিয়া অ্যাসোসিয়েশন’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি মো. নোমান মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের মাতৃভূমি মো. মাসুদ আলম।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি মো. মিজানুর রহমান উজ্জল (দৈনিক মুক্ত খবর), যুগ্ম সম্পাদক মো. হাফিজ তালুকদার (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক (দৈনিক হবিগঞ্জের জননী) এবং সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া (দৈনিক বাংলাদেশ সমাচার)।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—মিজানুর রহমান (দৈনিক নয়া দিগন্ত), এস.আর. রুবেল মিয়া (দৈনিক দিনকাল) এবং মো. আসাদুজ্জামান খান (দৈনিক আমার সংবাদ)।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—মো. মামুনুর রশিদ (আইটিভি), মো. ফজলুর রহমান রিয়াদ (হবিগঞ্জের আলো), মো. মনির সরকার (দৈনিক আলোকিত সকাল), মো. তানভীর আহমেদ তালুকদার (হবিগঞ্জের আলো), মো. হাবিবুর রহমান দিপু (আজকের বাংলাদেশ) ও এস.এম. আমির খান (দৈনিক খোলা চিঠি)।
নবগঠিত কমিটির সদস্যরা চুনারুঘাটসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে তুলে ধরতে কাজ করছেন।
সংশ্লিষ্টরা জানান, সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যেই চুনারুঘাট মিডিয়া অ্যাসোসিয়েশন কাজ করবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।