1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে গরিব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ চুনারুঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ চুনারুঘাটে কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের পাশে এমপি ফয়সল, বিতরণ করলেন রেইনকোট চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চুনারুঘাট মিডিয়া অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সভাপতি নোমান মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ আলম রাজারবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চুনারুঘাটে মাদকবিরোধী সচেতনতায় অভিভাবক সমাবেশ চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে চা-শ্রমিকদের পাশে এমপি ফয়সল, বিতরণ করলেন রেইনকোট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে চা-শ্রমিকদের কাজের সুবিধার্থে সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত রেইনকোট বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চান্দপুর চা-বাগানের নাচঘরে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক চা-শ্রমিকের হাতে এসব রেইনকোট তুলে দেওয়া হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা-শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু নাঈম হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিমুদ্দিন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর জালাল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজাদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, “চা-শ্রমিকরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের শ্রম ও অবদানের কথা বিবেচনা করে সরকার সবসময় তাদের পাশে রয়েছে। প্রতিকূল আবহাওয়ায় কাজের সময় কিছুটা স্বস্তি দিতে সরকারের পক্ষ থেকে এই রেইনকোট দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। ভবিষ্যতেও তাদের প্রয়োজন ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা চান্দপুর চা-বাগানের শতাধিক চা-শ্রমিকের হাতে আনুষ্ঠানিকভাবে রেইনকোট তুলে দেন। রেইনকোট পেয়ে চা-শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট