1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুপেয় পানিতে স্বস্তি গোসাপাড়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সৈয়দ শাফকাতের উদ্যোগ। চুনারুঘাটে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চুনারুঘাট উপজেলা-এ সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ স্থাপনা অপসারণ। চুনারুঘাটে এমপি এস এম ফয়সলকে উপজেলা বিএনপির গণসংবর্ধনা। এড.আমিনুল ইসলামের চুনারুঘাটে আবেগঘন বক্তব্য: ‘মন্ত্রীর মর্যাদা নয়, আপনাদের ভালোবাসাই আমার আসল শক্তি’ মসজিদের তহবিল নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক আহত পুলিশ সুপার কার্যালয়ের সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন ও কৃষ্ণচূড়া চারা রোপণ। চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: মাধবপুর-চুনারুঘাটকে মাদকমুক্ত করার অঙ্গীকার এমপি সৈয়দ ফয়সলের হবিগঞ্জের কৃতি সন্তান আমিনুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর। চুনারুঘাটে কোরআন অবমাননার অভিযোগে থানায় মামলা

সরকারি কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে “সরকারি কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাপনা” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মাননীয় উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, পরিচালক (প্রশিক্ষণ), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা এবং জনাব মো. জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট, মোঃ শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ চুনারুঘাট থানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. শাহ আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, হবিগঞ্জ।

প্রশিক্ষণ কর্মসূচিতে সরকারি কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, ব্যবস্থাপনা কৌশল এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সময়োপযোগী ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পেলে সেবার মান আরও উন্নত হবে।

অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, হবিগঞ্জ ও উপজেলা প্রশাসন, চুনারুঘাট। প্রশিক্ষণ কার্যক্রমে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট