1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চুনারুঘাট উপজেলা-এ সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ স্থাপনা অপসারণ। চুনারুঘাটে এমপি এস এম ফয়সলকে উপজেলা বিএনপির গণসংবর্ধনা। এড.আমিনুল ইসলামের চুনারুঘাটে আবেগঘন বক্তব্য: ‘মন্ত্রীর মর্যাদা নয়, আপনাদের ভালোবাসাই আমার আসল শক্তি’ মসজিদের তহবিল নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক আহত পুলিশ সুপার কার্যালয়ের সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন ও কৃষ্ণচূড়া চারা রোপণ। চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: মাধবপুর-চুনারুঘাটকে মাদকমুক্ত করার অঙ্গীকার এমপি সৈয়দ ফয়সলের হবিগঞ্জের কৃতি সন্তান আমিনুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর। চুনারুঘাটে কোরআন অবমাননার অভিযোগে থানায় মামলা চুনারুঘাট-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

একঝাঁক তরুণ উদ্যমী নারীদের নিয়ে ‘নারী কল্যাণ ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

 

চুনারুঘাট প্রতিনিধি:একঝাঁক তরুণ ও উদ্যমী নারীদের অংশগ্রহণে আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নারী কল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হলেন মীর তানজিলা আক্তার, এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে এডভোকেট তানজিলা আক্তার বলেন, নারী কল্যাণ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। সমাজে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীরা শুধুমাত্র আর্থিক অস্বচ্ছলতার কারণে যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যে নারী কল্যাণ ফাউন্ডেশন শিক্ষা সহায়তা প্রদান করবে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আর্থিক সংকট ও প্রয়োজনীয় উপকরণের ঘাটতি পূরণেও সংগঠনটি কাজ করবে।
সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নারীদের ক্ষমতায়ন ও সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব। নারী কল্যাণ ফাউন্ডেশন সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাবে।
এ সময় তারা নিজেদের অধ্যয়ন কৃত প্রতিষ্ঠান চুনারঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় একটি আধুনিকমানের ডিজিটাল ঘড়ি প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটি সাবেক প্রধান শিক্ষক বাবু সত্যেন্দ্রনাথ দত্ত, মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার সহ প্রতিষ্ঠানদের শিক্ষকমন্ডলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট