1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চুনারুঘাট উপজেলা-এ সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ স্থাপনা অপসারণ। চুনারুঘাটে এমপি এস এম ফয়সলকে উপজেলা বিএনপির গণসংবর্ধনা। এড.আমিনুল ইসলামের চুনারুঘাটে আবেগঘন বক্তব্য: ‘মন্ত্রীর মর্যাদা নয়, আপনাদের ভালোবাসাই আমার আসল শক্তি’ মসজিদের তহবিল নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক আহত পুলিশ সুপার কার্যালয়ের সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন ও কৃষ্ণচূড়া চারা রোপণ। চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: মাধবপুর-চুনারুঘাটকে মাদকমুক্ত করার অঙ্গীকার এমপি সৈয়দ ফয়সলের হবিগঞ্জের কৃতি সন্তান আমিনুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর। চুনারুঘাটে কোরআন অবমাননার অভিযোগে থানায় মামলা চুনারুঘাট-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

রেমা-কালেঙ্গা সিএমসির উদ্যোগে হুগলীছড়া-কুনি মোড়চায় পিকনিক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের পরিবেশ ও বন ব্যবস্থাপনা কার্যক্রমে সম্পৃক্তদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এক আনন্দঘন পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
রেমা-কালেঙ্গা সিএমসির সভাপতি আব্দুল হাসিম সরকার সাহেবের উদ্যোগে এবং কালেঙ্গা ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য খলিলুর রহমানের সার্বিক সহযোগিতায় পিকনিকটি অনুষ্ঠিত হয় হুগলীছড়া কুনি মোড়চা এলাকায়। এতে কালেঙ্গা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জার সাহেবগণসহ সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বন সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। পিকনিকটি এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যা রেমা-কালেঙ্গা বনাঞ্চল সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট