1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চুনারুঘাট উপজেলা-এ সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ স্থাপনা অপসারণ। চুনারুঘাটে এমপি এস এম ফয়সলকে উপজেলা বিএনপির গণসংবর্ধনা। এড.আমিনুল ইসলামের চুনারুঘাটে আবেগঘন বক্তব্য: ‘মন্ত্রীর মর্যাদা নয়, আপনাদের ভালোবাসাই আমার আসল শক্তি’ মসজিদের তহবিল নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক আহত পুলিশ সুপার কার্যালয়ের সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন ও কৃষ্ণচূড়া চারা রোপণ। চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: মাধবপুর-চুনারুঘাটকে মাদকমুক্ত করার অঙ্গীকার এমপি সৈয়দ ফয়সলের হবিগঞ্জের কৃতি সন্তান আমিনুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর। চুনারুঘাটে কোরআন অবমাননার অভিযোগে থানায় মামলা চুনারুঘাট-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

চুনারুঘাটে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, জরিমানা ২ লাখ টাকা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার আহমদাবাদ ইউনিয়নের ইছালিয়া, জারুলিয়া, বাঁশতলা/কোটবাড়ি এবং রাণীগাঁও ইউনিয়নের পাচারগাঁওসহ বিভিন্ন এলাকা ও নদীসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক্টর, ১০টি ড্রেজার মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও সরেজমিন তদন্তের মাধ্যমে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এসব ব্যক্তির বিরুদ্ধে শিগগিরই চুনারুঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়া ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের অপরাধে মো. অলিউর রহমান সোহাগ (৩০), পিতা- মো. আব্দুল হক, সাং- মধ্য আমকান্দি, চুনারুঘাট পৌরসভাকে ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে ৯ জনকে আসামি করে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। ওই মামলায় ইতোমধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানাসূত্রে জানা গেছে।
চুনারুঘাট উপজেলা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট