1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩৩৩৮ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ হুইপ জি কে গউছের হবিগঞ্জ আগমন, পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার। চুনারুঘাটে খোয়াই নদীতে গরু পারাপারের সময় ব্যক্তি নিখোঁজ শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ অভিযান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুনারুঘাটে প্রস্তুতিমূলক সভা হবিগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে মো. তারেক মাহমুদ, পিআইবিতে বদলি মোছা. ইয়াছমিন খাতুন চুনারুঘাটে পার্কে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বক্তব্য ‘চাঁদা না পেয়ে হামলা’ শিরোনামের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: ইমন। চুনারুঘাটে রমজান মাসে‘বান্নী পার্কে’অসামাজিক কার্যকলাপের অভিযোগ,ছাত্রদল নেতা ইমনের প্রতিবাদ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে “মা ও শিশু কর্নার” উদ্বোধন

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, বিদেশি পিস্তল উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

প্রতিনিধি :ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার):
বগুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আশিকপুর ইউনিয়নের বয়রা দীঘি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মোঃ সাজ্জাদ হোসেনকে আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি ৯ মি.মি. পিস্তল, তিনটি দেশীয় ছুরি, তিনটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা তৎপর রয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট