1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি ময়না পাখি অবমুক্ত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে পুলিশের বিশেষ মেডিকেল ক্যাম্প চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চুনারুঘাট বাজারে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১১ হাজার টাকা। মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত সাতছড়ি জাতীয় উদ্যানে উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো একাধিক অবৈধ হোটেল। হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল মদ ও মিনি পিকআপ উদ্ধার, আটক ১। হবিগঞ্জ ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ ষাড়েরকোনা কমিউনিটি ক্লিনিক দখলমুক্ত করতে ইউএনও’র উচ্ছেদ অভিযান মাদকমুক্ত ও নিরাপদ হবিগঞ্জ গড়তে জেলা পুলিশের মতবিনিময় সভা, বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চুনারুঘাটে কোরআন অবমাননার অভিযোগে থানায় মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

জামাল হোসেন লিটন : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মানিক মিয়ার তিন ছেলের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে এক ব্যাক্তি থানায় মামলা দায়ের করেছেন বলে জানাগেছে।

সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনায় শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে ঘনশ্যামপুর গ্রামের মানিক মিয়ার তিনপুত্র ১) কামরুল হাসান (৪৭), হারিছ মিয়া (৪৩) ও ফয়সল মিয়া (৩৫) এর বিরোদ্ধে গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের ছেলে মেঃ নুরুজ্জামান এই মামলা দায়ের করেন।

ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা তাদের প্রবাসী এক ভাই মোঃ বিল্লাল মিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে পিতা-মাতাকে পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ করাচ্ছেন যা অনেকের মতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন ধর্মভীরু ব্যক্তি ও সামাজিক নেতৃবৃন্দ বলেন, “পবিত্র আল-কোরআনকে এভাবে পিতামাতার সাথে সম্পর্ক বিছিন্ন করতে শপথ করানো চরম অবমাননাকর। এটি ধর্মীয় অনুভূতিতে গুরুতর আঘাত।” তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ ও ভিডিওটি পেয়েছি, ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট