1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের রিভিউ মিশন সফলভাবে সম্পন্ন। সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি ময়না পাখি অবমুক্ত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে পুলিশের বিশেষ মেডিকেল ক্যাম্প চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চুনারুঘাট বাজারে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১১ হাজার টাকা। মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত সাতছড়ি জাতীয় উদ্যানে উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো একাধিক অবৈধ হোটেল। হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল মদ ও মিনি পিকআপ উদ্ধার, আটক ১। হবিগঞ্জ ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ ষাড়েরকোনা কমিউনিটি ক্লিনিক দখলমুক্ত করতে ইউএনও’র উচ্ছেদ অভিযান

চুনারুঘাট পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের রিভিউ মিশন সফলভাবে সম্পন্ন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় চলমান Improvement of Urban Governance and Infrastructure Project (IUGIP)-এর রিভিউ মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত এ রিভিউ কার্যক্রমে সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে পৌর এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম নতুন গতি পেয়েছে।
রিভিউ মিশন টিম চুনারুঘাট পৌরসভায় পৌঁছালে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী তাদের আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় গার্লস গাইড ও স্কাউট দলের সদস্যরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিথিদের বরণ করে নেন। বর্ণাঢ্য এ আয়োজনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর মিশন টিম লিডার অমিত দত্ত রায়, ফরাসি উন্নয়ন সংস্থা (AFD)-এর কান্ট্রি ডিরেক্টর মিস সিনথিয়া মেলা, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব পরিমল সরকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পৌর প্রশাসক গালিব চৌধুরীর সভাপতিত্বে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (TLCC) এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় চুনারুঘাট পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে পৌরসভার সার্বিক কার্যক্রম, আইইউজিআইপি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, নাগরিক অংশগ্রহণ, আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
প্রেজেন্টেশনে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নাগরিক সেবার মান বৃদ্ধিতে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। রিভিউ মিশন টিম প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
পরে প্রতিনিধি দল স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আইইউজিআইপি প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের চিত্র প্রত্যক্ষ করেন।
বিকেলে মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় উন্নয়ন কমিটির উদ্যোগে এক আলোচনা সভা, উঠান বৈঠক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রিভিউ মিশন টিমের সদস্যরা অংশগ্রহণ করে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও টেকসই উন্নয়ন কার্যক্রম গ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে এবং প্রকল্পের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সম্পৃক্ততার বিষয়টি স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
চুনারুঘাট পৌরসভার প্রশাসক গালিব চৌধুরী বলেন,
“সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক, পরিবেশবান্ধব, টেকসই ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে কাজ চলমান রয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা এডিবি, এএফডি ও এলজিইডির সহযোগিতা ছাড়া এত বড় উন্নয়ন সম্ভব হতো না। প্রতিনিধিদের দেওয়া পরামর্শ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। অচিরেই চুনারুঘাট একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা হিসেবে গড়ে উঠবে।”
অনুষ্ঠানের শেষে সম্মানিত রিভিউ মিশন টিম, উন্নয়ন সহযোগী সংস্থা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, নিম্ন আয় এলাকা উন্নয়ন কমিটি (লিনিক) এবং অংশগ্রহণকারী সকল নাগরিকের প্রতি চুনারুঘাট পৌরসভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট