1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চুনারুঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

হবিগঞ্জের চুনারুঘাটে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী এবং অসহায় মানুষের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ ও শিক্ষা সহায়ক হিসেবে বাইসাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র, দুঃস্থ, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, এতিম এবং বাস্তুভিটাহীন ব্যক্তিদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস. এম. ফয়সল বলেন, সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের ধারাবাহিক উদ্যোগের কথা তুলে ধরেন এবং এসব সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট