1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

সাতছড়ির ত্রিপুরা পল্লীর বসতঘরে অজগরের বাচ্চা, পরে উদ্যানে অবমুক্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩৫৩ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন ত্রিপুরা পল্লীতে একটি বসতঘরে অজগরের বাচ্চা প্রবেশ করাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্তদেব বর্মার বসতঘরে গতকাল রাতে একটি অজগরের বাচ্চা ঢুকে পড়ে। গভীর রাতে ঘরের অন্ধকারে একটি বিড়াল সাপটিকে দেখে চিৎকার শুরু করলে চিত্তদেব বর্মার ঘুম ভেঙে যায়।
পরে তিনি মোবাইলের টর্চ জ্বালিয়ে ঘরের ভেতরে সাপটি দেখতে পান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সতর্কতার সঙ্গে অজগরের বাচ্চাটিকে আটক করা হয়।
আজ সকালে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে নিরাপদে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত সাপটি নিরাপদে বনে ফিরিয়ে দেওয়ায় স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট