1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে পুলিশের বিশেষ মেডিকেল ক্যাম্প চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চুনারুঘাট বাজারে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১১ হাজার টাকা। মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত সাতছড়ি জাতীয় উদ্যানে উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো একাধিক অবৈধ হোটেল। হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল মদ ও মিনি পিকআপ উদ্ধার, আটক ১। হবিগঞ্জ ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ ষাড়েরকোনা কমিউনিটি ক্লিনিক দখলমুক্ত করতে ইউএনও’র উচ্ছেদ অভিযান মাদকমুক্ত ও নিরাপদ হবিগঞ্জ গড়তে জেলা পুলিশের মতবিনিময় সভা, বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস, মোবাইল কোর্টের কঠোর হুঁশিয়ারি

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে পুলিশের বিশেষ মেডিকেল ক্যাম্প

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। সিলেট রেঞ্জের সকল পুলিশের উদ্যোগে হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ৩টায় বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের তত্ত্বাবধানে ক্যাম্পটি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে লস্করপুর ইউনিয়নের প্রায় চার শতাধিক বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়। হবিগঞ্জ জেলা পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও মেডিকেল টিম আন্তরিকতার সঙ্গে এ কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ কর্মকর্তারা জানান, দুর্যোগের এ কঠিন সময়ে বন্যার্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বন্যার কারণে অনেক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এমন সময়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ বন্যাদুর্গত মানুষের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট