1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার বাহুবলে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবার চুনারুঘাটে যানজট নিরসনে মোবাইল কোর্ট, ২৪ হাজার টাকা জরিমানা জগদীশপুর রিজার্ভ বনে সেগুন কাঠসহ ভ্যান জব্দ চুনারুঘাটে গরিব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ চুনারুঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ চুনারুঘাটে কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের পাশে এমপি ফয়সল, বিতরণ করলেন রেইনকোট চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চুনারুঘাট মিডিয়া অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সভাপতি নোমান মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ আলম

চুনারুঘাটে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৪৫ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া, চুনারুঘাট প্রতিনিধি:চুনারুঘাট উপজেলা-এর পৌর এলাকায় সড়কের দু’পাশ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পৌর শহরের প্রধান প্রধান সড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা-র অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অংশ নেয়।
রবিবার দুপুরে শহরের বাল্লা রোড থেকে শুরু হওয়া এই অভিযান পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে একযোগে পরিচালিত হয়। সড়ক দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান, টংঘর ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকানঘর ভেঙে দেওয়া হয় এবং দখলমুক্ত করা হয় সড়কের ফুটপাত ও পাশের অংশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন,
“রাস্তা দখল করে কোনো অবৈধ দোকান বসতে দেওয়া হবে না। জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সড়ক ও ফুটপাত জনগণের, তা অবৈধভাবে দখল করা যাবে না।”
অপরদিকে, ওসি মোঃ শফিকুল ইসলাম জানান,
“পৌর শহরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।”
প্রশাসনের এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যায়। কয়েকজন পথচারী ও স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে সড়ক দখলের কারণে যানজট ও চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট