1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে জমি ও রাস্তা বিরোধে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৪। খোয়াই নদীতে নিখোঁজের ২ দিন পর ভেসে উঠল আঃ জলিলের লাশ। চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩৩৩৮ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ হুইপ জি কে গউছের হবিগঞ্জ আগমন, পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার। চুনারুঘাটে খোয়াই নদীতে গরু পারাপারের সময় ব্যক্তি নিখোঁজ শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ অভিযান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুনারুঘাটে প্রস্তুতিমূলক সভা হবিগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে মো. তারেক মাহমুদ, পিআইবিতে বদলি মোছা. ইয়াছমিন খাতুন চুনারুঘাটে পার্কে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বক্তব্য ‘চাঁদা না পেয়ে হামলা’ শিরোনামের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: ইমন।

চুনারুঘাটে জমি ও রাস্তা বিরোধে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৪।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গর্ভবতী নারীসহ একই পরিবারের অন্তত ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের বাসিন্দা মোঃ কবির হোসেনের সঙ্গে প্রতিবেশী আমির হোসেন, কামাল মিয়া, কাওছার মিয়া, রানা খাতুন, জোসনা খাতুন, ফরিদ মিয়া ও লিলি আক্তারসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৩ মার্চ সকালে তাদের বসতবাড়ির সামনে দিয়ে সরকারি রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় কবির হোসেনের গর্ভবতী স্ত্রী ইয়াছমিন আক্তার, মা মিনারা খাতুন ও ভাইসহ একই পরিবারের কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী কবির হোসেন চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট