1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় গরু জব্দ। হবিগঞ্জসহ দেশ-বিদেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেত্রী শাম্মী আক্তার শিফা মাধবপুরে আল-আরাফাহ ঈদগাহে ২০ হাজার মুসল্লির ঈদের নামাজ ১০ নং মিরাশী ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন কাউছার আলম খাঁন হবিগঞ্জের আলো পরিবারের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা। চুনারুঘাটে তাসীন বিল্টার্সের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান মুহিতুর রহমান রোমান ফরাজীর পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। চুনারুঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডে জনপ্রিয়তায় শীর্ষে আসাদুজ্জামান সৈকত দল ক্ষমতায় যা খুশি করা যাবে না—কর্মীদের সতর্ক করলেন এমপি ফয়সল চুনারুঘাটে লাগুলিয়া নদী দখলের মহোৎসব: কৃষিকাজ হুমকির মুখে, সাংবাদিককে হুমকি

হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় গরু জব্দ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া হবিগঞ্জ প্রতিনিধি: সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ২৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শ্রীমঙ্গল উপজেলার সাতছড়ি ও গুইবিল বিওপির টহলদল পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফরেস্ট ও গুইবিল এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়।
জব্দকৃত গরু সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট