1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

মাধবপুরে আল-আরাফাহ ঈদগাহে ২০ হাজার মুসল্লির ঈদের নামাজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সর্ববৃহৎ আল-আরাফাহ ঈদগাহ ময়দানে বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদের দিন সকালে আয়োজিত এই জামাতে উপজেলার ১৫টি গ্রামের প্রায় ২০ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। এতে ঈদগাহ ময়দান এক অনন্য ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়।
এ উপলক্ষে বক্তব্য রাখেন আল-আরাফাহ ঈদগাহের সম্মানিত আজীবন উপদেষ্টা ও হবিগঞ্জ-০৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস. এম. ফয়সল। সভাপতির বক্তব্য প্রদান করেন ঈদগাহ কমিটির সভাপতি ও সায়হাম কটন মিলস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলহাজ্ব ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।
বক্তারা ঈদের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান। তারা জানান, ঈদগাহটির সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হয়েছে কমিটির আজীবন উপদেষ্টা ও সভাপতির সুপরিকল্পিত উদ্যোগে।
পরিশেষে ফিলিস্তিন ও ইরানের মুসলমানসহ দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট