1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় গরু জব্দ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া হবিগঞ্জ প্রতিনিধি: সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ২৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শ্রীমঙ্গল উপজেলার সাতছড়ি ও গুইবিল বিওপির টহলদল পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফরেস্ট ও গুইবিল এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়।
জব্দকৃত গরু সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট