1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবাগত পুলিশ সুপার তারেক মাহমুদের সভাপতিত্বে হবিগঞ্জে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জে নবাগত পুলিশ সুপারের যোগদান। হবিগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবিগঞ্জের বাল্লা সীমান্তে ২ ভারতীয় নাগরিক হস্তান্তর। হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় গরু জব্দ। হবিগঞ্জসহ দেশ-বিদেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেত্রী শাম্মী আক্তার শিফা মাধবপুরে আল-আরাফাহ ঈদগাহে ২০ হাজার মুসল্লির ঈদের নামাজ ১০ নং মিরাশী ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন কাউছার আলম খাঁন হবিগঞ্জের আলো পরিবারের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা। চুনারুঘাটে তাসীন বিল্টার্সের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

হবিগঞ্জের বাল্লা সীমান্তে ২ ভারতীয় নাগরিক হস্তান্তর।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে দুই ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে ভারতের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের স্থলবন্দর এলাকার ১৯৬৬ এস-১ পিলারের সামনে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় চুনারুঘাট থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কারারক্ষী সদস্যরা উপস্থিত ছিলেন।
হস্তান্তর অনুষ্ঠানে বিজিবির বাল্লা ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কালাম, চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সজল কুমার পাল উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতের পক্ষে অতিরিক্ত মহকুমা শাসক (মোহনপুর) ধৃতি শেখর রায়, আইপিএস কর্মকর্তা ডি কুডিয়াওসো, বিএসএফ-এর কোম্পানি কমান্ডার অশোক কুমার এবং খোয়াই থানার ওসি কে.ডি সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
জানা গেছে, ২০২৫ সালের ১০ ডিসেম্বর মাধবপুর সীমান্তের ধর্মঘর এলাকা থেকে ভারতীয় নাগরিক অজিৎ বিশ্বাস ও সমীর দাশকে আটক করে বিজিবি। তাদের বাড়ি ভারতের পশ্চিম ত্রিপুরা জেলায়।
পরবর্তীতে হবিগঞ্জ আদালত তাদের প্রত্যেককে ২৮ দিনের কারাদণ্ড প্রদান করেন। তবে আইনি জটিলতার কারণে দীর্ঘ ১৬ মাস পর সোমবার তাদেরকে ভারতীয় পুলিশ ও বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট