1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ চুনারুঘাটে ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন খোয়াই নদীর ভাঙন থেকে সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন। হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার শফিকুল ইসলাম। সিলেটে হবিগঞ্জ-মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

বাহুবলে ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’র যাত্রা শুরু: সভাপতি কেফায়েত, সম্পাদক কাউসার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৫২ বার পড়া হয়েছে

 

বাহুবল প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে শিক্ষা, সমাজসেবা ও যুব উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’। গ্রামের একঝাঁক শিক্ষিত ও উদ্যমী যুবকের সমন্বয়ে সংগঠনটির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সংগঠন পরিচালনায় সর্বসম্মতিক্রমে মোঃ কেফায়েত উল্লা (মাস্টার)-কে সভাপতি এবং মোঃ রাকিবুল হাসান কাউসার (মাস্টার)-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন,
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ মুহিত আহমেদ,
সাংগঠনিক সম্পাদক মোঃ দরবেশ মিয়া,
অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহমান,
দপ্তর সম্পাদক মোঃ জাহিদ মিয়া।
নবগঠিত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে— দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ঝরে পড়া রোধে উদ্যোগ গ্রহণ, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, পাশাপাশি যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে আইটি ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, সাধারণ সদস্য পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা দাওরায়ে হাদীস নির্ধারণ করা হয়েছে, যা এলাকায় সুধী মহলে প্রশংসিত হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মোঃ কেফায়েত উল্লা (মাস্টার) বলেন,
“আমরা কেবল একটি কমিটি নয়, বরং সুন্দ্রাটিকি গ্রামের সার্বিক উন্নয়নে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। গ্রামের প্রবাসীদের সহযোগিতা এবং স্থানীয় মুরুব্বিদের পরামর্শে আমরা একটি আধুনিক ও আদর্শ গ্রাম গড়তে বদ্ধপরিকর।”
সাধারণ সম্পাদক মোঃ কাউসার আহমেদ (মাস্টার) জানান, সংগঠনের কার্যক্রম স্বচ্ছ রাখতে সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালনার মাধ্যমে সকল আর্থিক লেনদেন সম্পন্ন করা হবে।
এছাড়া গ্রামের অভিজ্ঞ ও শিক্ষিত ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়েছে, যারা সংগঠনের নীতি নির্ধারণ ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় দিকনির্দেশনা প্রদান করবেন।
অনুষ্ঠানটি শুরু হয় মাওঃ জাকারিয়া আহমেদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে এবং মুফতি সুহাইল আহমেদ কাসেমীর প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক অসহায় অসুস্থ শিশুকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
সামাজিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট