1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন।

চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬৬ বার পড়া হয়েছে

চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান
এমপি ফয়সলের পক্ষে অর্থ হস্তান্তর করলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আবু নাঈম হালিম।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিক কলোনিতে দীর্ঘদিন ধরে তীব্র পানি সংকট বিরাজ করায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছিল বাগানবাসী। বিশুদ্ধ পানির অভাবে শ্রমিক পরিবারগুলো দৈনন্দিন জীবনযাত্রায় নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছিল বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতে বিষয়টি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ মোঃ ফয়সল মহোদয়ের সদয় দৃষ্টিতে উপনীত হলে, তাঁর সুযোগ্য পুত্র সৈয়দ শাফকাত আহমেদ (এমবিএ) মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ এপ্রিল ২০২৬) চন্ডিছড়া চা বাগানে একটি সাবমার্সিবল পাম্প ক্রয়ের লক্ষ্যে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এমপি ফয়সলের পক্ষে এ অর্থ বাগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আবু নাঈম (হালিম)।
এ সময় বাগানের ব্যবস্থাপক মোঃ সেলিমুর রহমান প্রাপ্তি স্বীকার করে বলেন, “এমন মানবিক কাজে সৈয়দ পরিবার যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। তবে এই অনুদান ও সহযোগিতা অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা।”
তিনি আরও জানান, দীর্ঘদিনের পানি সংকট নিরসনে এই অনুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শ্রমিক কলোনিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সহায়ক হবে।
এ সময় উপস্থিত বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিরা সহায়তা গ্রহণ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাগানবাসী এই মহতী উদ্যোগের জন্য সৈয়দ শাফকাত আহমেদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট