1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুঃসাহসিক অভিযানে চুনারুঘাটে আটক শীর্ষ মাদক সম্রাট ফিরোজ মিয়া, এলাকায় স্বস্তি। অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল চুনারুঘাটে। চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, মোবাইল কোর্টে ৩ হাজার টাকা জরিমানা অনন্য দৃষ্টান্ত: অসহায় তরুণীর বিয়ের পুরো দায়িত্ব সামলালো সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎

সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে মাধবপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে) বিকেলে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় আমেনা ফাউন্ডেশনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেন স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচিতে মাধবপুর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রেজিয়া সুলতানা তরফদারের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সাল এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার নেতৃত্বে মাধবপুর-চুনারুঘাট অঞ্চলে ইতোমধ্যে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে।
বক্তারা আরও বলেন, সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তা বড় ভূমিকা রাখবে।
মানববন্ধন থেকে বক্তারা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট