1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: সেমিফাইনালে জয়, ফাইনালে চুনারুঘাট পৌরসভা বালক দল চুনারুঘাটে রাতের আঁধারে শ্মশানের ‘সেবক ঘর’ ভেঙে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জাকির হোসেন চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: বাছাই পর্বে চুনারুঘাট পৌরসভার বালক দলের ৫-০ ও বালিকা দলের ২-১ গোলে জয় চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক তরফদার চুনারুঘাটে পশ্চিম বড়াইল ফুটবল একাডেমির নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা চুনারুঘাটে সরকারি রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ, ভেঙে ফেলা হলো অবৈধ স্থাপনা

চুনারুঘাটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪২৭ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নারীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর আত্মনির্ভরশীল সমাজ গঠনের লক্ষ্যে “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলার রানীগাঁও ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গালিব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমেনা আক্তার, উপজেলা তথ্য কর্মকর্তা নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর ফলে তারা ডিজিটাল সেবার আওতায় আরও কার্যকরভাবে যুক্ত হওয়ার পাশাপাশি আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ গালিব চৌধুরী বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা শুধু নিজেদের উন্নয়নই নয়, পরিবার, সমাজ ও দেশের সামগ্রিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই নারীদের ডিজিটাল শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা সময়ের দাবি।

প্রকল্পের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট ব্যবহার, অনলাইন সেবা গ্রহণ, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরির বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রকল্প নারীদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করে ডিজিটাল বাংলাদেশ গঠনের অভিযাত্রাকে আরও বেগবান করবে এবং নারীদের সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট