1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি ময়না পাখি অবমুক্ত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে পুলিশের বিশেষ মেডিকেল ক্যাম্প চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চুনারুঘাট বাজারে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১১ হাজার টাকা। মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত সাতছড়ি জাতীয় উদ্যানে উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো একাধিক অবৈধ হোটেল। হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল মদ ও মিনি পিকআপ উদ্ধার, আটক ১। হবিগঞ্জ ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ ষাড়েরকোনা কমিউনিটি ক্লিনিক দখলমুক্ত করতে ইউএনও’র উচ্ছেদ অভিযান মাদকমুক্ত ও নিরাপদ হবিগঞ্জ গড়তে জেলা পুলিশের মতবিনিময় সভা, বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চুনারুঘাটে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা-য় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, গবেষণামূলক কাজ এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে সাধুবাদ জানান। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু.,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড মীর সিরাজ আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, ফজলুল হক তালুকদারসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধান এবং সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। তাদের উপস্থাপিত বিভিন্ন প্রকল্প উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী সক্ষমতা ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর তত্ত্বাবধানে এবং এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সিস্টেম (ইইএসএস)-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট