1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ৩০০ ঘনফুট বালু জব্দ চুনারুঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চুনারুঘাটের সন্তান জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন: দপ্তর সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থী শফিকুল সজল দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মারুফ চুনারুঘাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সেফটি ইকুইপমেন্ট বিতরণ চুনারুঘাট পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের রিভিউ মিশন সফলভাবে সম্পন্ন। সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি ময়না পাখি অবমুক্ত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে পুলিশের বিশেষ মেডিকেল ক্যাম্প চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খোয়াই নদীর ভাঙন থেকে সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর কোটবাড়ী এলাকায় নদীভাঙনের কবল থেকে গুরুত্বপূর্ণ সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) এ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ। উদ্বোধনকালে তিনি কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক এবং চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী,সহকারী কমিশনার ভূমি তৌফিক আনোয়ার প্রমুখ।
স্থানীয়রা জানান, খোয়াই নদীর ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে কোটবাড়ী এলাকার সড়কটি হুমকির মুখে ছিল। জিও ব্যাগের মাধ্যমে ভাঙন প্রতিরোধের এ উদ্যোগ বাস্তবায়িত হলে সড়কটি রক্ষা পাবে এবং এলাকার মানুষের চলাচল আরও নিরাপদ হবে।
উপস্থিত কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে নদীভাঙন রোধের পাশাপাশি স্থানীয় অবকাঠামো সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট