1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বনকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ জন আহত চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ৩০০ ঘনফুট বালু জব্দ চুনারুঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চুনারুঘাটের সন্তান জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন: দপ্তর সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থী শফিকুল সজল দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মারুফ চুনারুঘাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সেফটি ইকুইপমেন্ট বিতরণ চুনারুঘাট পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের রিভিউ মিশন সফলভাবে সম্পন্ন। সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি ময়না পাখি অবমুক্ত

চুনারুঘাটে ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে আধুনিক চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার। শনিবার (১৩ জুন ২০২৬) দক্ষিণ বাজারের দিদার ম্যানশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাওলানা মুহলিছুর রহমান, কেন্দ্রীয় সূরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হবিগঞ্জ জেলা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মোঃ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হবিগঞ্জ জেলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইদ্রিছ আলী, সিরাজ আলী মীর, আব্দুস সালাম তালুকদার, ফারুক উদ্দিন চৌধুরী, মোঃ সাজিদুল ইসলাম, নাজিম উদ্দিন শাহু, বীর মোঃ সাহেব আলী, মোজাম্মেল হক তালুকদার, আব্দুল আলী শাহীন ও মোঃ মারুফ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা সেবা এখন সময়ের দাবি। স্বল্প খরচে নির্ভরযোগ্য পরীক্ষা-নিরীক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ খলিলুর রহমান, চেয়ারম্যান, আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, চুনারুঘাট। তিনি বলেন, “সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
নতুন এই প্রতিষ্ঠানটি চুনারুঘাটবাসীর চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট