
স্টাফ রিপোর্টার:হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মোঃ তারেক মাহমুদ, পুলিশ সুপার, হবিগঞ্জ।
সভায় মে ২০২৬ মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান এবং চোরাচালান উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পর্যালোচনা করা হয়।
এসব কার্যক্রমে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে অসামান্য সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ Chunarughat Police Station-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম-কে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত করা হয়।
পুরস্কার প্রাপ্তির পর ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, এই অর্জন চুনারুঘাট থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জেলা পুলিশের এই স্বীকৃতিতে চুনারুঘাট থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।