1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে গরিব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ চুনারুঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ চুনারুঘাটে কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের পাশে এমপি ফয়সল, বিতরণ করলেন রেইনকোট চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চুনারুঘাট মিডিয়া অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সভাপতি নোমান মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ আলম রাজারবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চুনারুঘাটে মাদকবিরোধী সচেতনতায় অভিভাবক সমাবেশ চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, মোবাইল কোর্টে ৩ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উত্তর বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় এক বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
২২ জুন ২০২৬, দুপুর ১২টা ৩০ মিনিটে পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্ত এমরান (৫৪), পিতা/ঠিকানা— মিরপুর, বাহুবল-কে নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।
জানা যায়, বাজার এলাকায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এর বিধি ১৬ লঙ্ঘনের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৫(১) অনুযায়ী তাকে দণ্ডিত করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার( ভূমি) মোঃ তৌফিক আনোয়ার  জানিয়েছে, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত মাছের চাষ, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট