1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ কালেঙ্গায় বন বিভাগের অভিযান, ১.৫ একর জবরদখলকৃত লেবু বাগান উচ্ছেদ চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ চুনারুঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্টে যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান চুনারুঘাট থানার সাবেক এএসআই রাজেশ পালের এসআই পদে পদোন্নতি রানীগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে তদারকি কমিটির সভা অনুষ্ঠিত চুনারুঘাটে মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে বান্দরবানের তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বান্দরবান জেলার থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন অবহেলা ও আর্থিক সংকটে টিকে থাকা পাহাড়ি জনপদের এই বিদ্যালয়টি এবার সরকারি ব্যবস্থাপনায় আসতে যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর এ নির্দেশনার বিষয়টি সংসদে তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী বলেন, “থানচির তিন্দু এলাকার স্কুলটিকে জাতীয়করণের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। মহান সংসদে তিনি এ বিষয়ে স্লিপ পাঠিয়েছেন। আমি জানাতে চাই, স্কুলটি খুব শিগগিরই জাতীয়করণ করা হবে।”
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন-এর অসাধারণ সংগ্রামের গল্প প্রধানমন্ত্রীর নজরে আসে।
জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ করতে নিজের কাঁধেই বাড়তি দায়িত্ব তুলে নিয়েছেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। ছুটির দিনে তিনি থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন। শুধু মার্চ ও এপ্রিল মাসেই নৌকা চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা আয় করেন তিনি। এর মধ্যে ৩০ হাজার টাকা ব্যয় করেন সহকর্মীদের বেতন পরিশোধে।
দুর্গম পাহাড়ি অঞ্চলে একটি শিক্ষাপ্রতিষ্ঠান টিকিয়ে রাখাই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে একজন প্রধান শিক্ষকের এমন আত্মত্যাগ দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছে। তাঁর এই মানবিক ও অনুপ্রেরণামূলক উদ্যোগই শেষ পর্যন্ত সরকারের নজর কাড়ে।
২০২০ সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় নিয়মিত বেতন দিতে পারে না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন, অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে কঠিন সংকটের মুখে ছিল।
এ অবস্থায় প্রধানমন্ত্রীর জাতীয়করণের নির্দেশকে স্থানীয়রা দেখছেন শিক্ষার আলো আরও বিস্তারের বড় সুযোগ হিসেবে। সংশ্লিষ্টদের আশা, সরকারি তত্ত্বাবধানে এ বিদ্যালয়টি শুধু টিকে থাকবে না, বরং দুর্গম পাহাড়ি অঞ্চলের শিশুদের শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট