1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ কালেঙ্গায় বন বিভাগের অভিযান, ১.৫ একর জবরদখলকৃত লেবু বাগান উচ্ছেদ চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ চুনারুঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্টে যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান চুনারুঘাট থানার সাবেক এএসআই রাজেশ পালের এসআই পদে পদোন্নতি রানীগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে তদারকি কমিটির সভা অনুষ্ঠিত চুনারুঘাটে মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন

শ্রীমঙ্গলের চা-শ্রমিকের জীবনসংগ্রামের গল্প শুনলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

 

শ্রীমঙ্গল প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এর একটি চা-বাগানে শ্রমিক বাবুল ফুলমালীর সঙ্গে দীর্ঘ সময় মতবিনিময় করেছেন।
আলাপকালে চা-শ্রমিক বাবুল ফুলমালী তাঁদের পূর্বপুরুষদের ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, ব্রিটিশ ঔপনিবেশিক আমলে কাজের প্রলোভন দেখিয়ে তাঁদের পূর্বপুরুষদের এই অঞ্চলে আনা হয়। পরবর্তীতে তাঁদের ওপর দীর্ঘদিন ধরে চলে শোষণ, বঞ্চনা ও অমানবিক নির্যাতন। সেই ইতিহাসের ধারাবাহিকতায় আজও চা-শ্রমিকদের জীবন সীমাবদ্ধতা, কষ্ট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়ে চলছে।
বাবুল ফুলমালীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি চা-শ্রমিকদের বর্তমান জীবনযাত্রা, শ্রমের পরিবেশ, মজুরি, সামাজিক বাস্তবতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় উঠে আসে, অধিকাংশ চা-শ্রমিকের জীবন প্রতিদিন একই চক্রে আবর্তিত হয়—ভোরে কাজে যাওয়া, দিনভর কঠোর পরিশ্রম, সন্ধ্যায় ঘরে ফেরা এবং পরদিন আবার একই সংগ্রামে ফিরে যাওয়া। রাষ্ট্র, নীতিনির্ধারণ কিংবা রাজনীতির সঙ্গে তাঁদের সম্পৃক্ততা খুবই সীমিত; জীবিকার সংগ্রামই তাঁদের দৈনন্দিন জীবনের প্রধান বাস্তবতা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “একটি রাষ্ট্র তখনই সত্যিকার অর্থে এগিয়ে যেতে পারে, যখন সবচেয়ে প্রান্তিক মানুষের জীবন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা, জীবনসংগ্রাম এবং ন্যায্য অধিকার নিয়ে জাতীয় পর্যায়ে আরও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
তিনি দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চা-বাগানের মানুষের ইতিহাস, তাঁদের অবদান এবং বর্তমান বাস্তবতা সম্পর্কে আরও সচেতন হওয়া প্রয়োজন। তবেই এই জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট