1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ৩০০ ঘনফুট বালু জব্দ চুনারুঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চুনারুঘাটের সন্তান জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন: দপ্তর সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থী শফিকুল সজল দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মারুফ চুনারুঘাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সেফটি ইকুইপমেন্ট বিতরণ চুনারুঘাট পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের রিভিউ মিশন সফলভাবে সম্পন্ন। সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি ময়না পাখি অবমুক্ত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে পুলিশের বিশেষ মেডিকেল ক্যাম্প চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চুনারুঘাট বাজারে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১১ হাজার টাকা।

চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১১ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০৩ জুলাই ২০২৬) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ পাভেল মিয়া (চন্দনা), মোঃ স্বপন মিয়া (নয়ানী), সাজাপ্রাপ্ত আসামী মোঃ আব্দুল ছালাম (নয়ানী), মোঃ শাহিদ মিয়া, শাহিন মিয়া, মোছাঃ জরিনা খাতুন (গোগাউড়া), মোঃ মাহিদ মিয়া, মোঃ আরিফ মিয়া, মোঃ কাজল মিয়া (গেরারুক), ছোটন মুন্ডা (চন্ডিছড়া চা-বাগান) এবং রাসেল (বাসুল্লা)।
চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আদালত কর্তৃক জারি করা পরোয়ানা ছিল। অভিযান শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুনারুঘাট থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট