1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি ময়না পাখি অবমুক্ত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে পুলিশের বিশেষ মেডিকেল ক্যাম্প চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চুনারুঘাট বাজারে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১১ হাজার টাকা। মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত সাতছড়ি জাতীয় উদ্যানে উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো একাধিক অবৈধ হোটেল। হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল মদ ও মিনি পিকআপ উদ্ধার, আটক ১। হবিগঞ্জ ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ ষাড়েরকোনা কমিউনিটি ক্লিনিক দখলমুক্ত করতে ইউএনও’র উচ্ছেদ অভিযান মাদকমুক্ত ও নিরাপদ হবিগঞ্জ গড়তে জেলা পুলিশের মতবিনিময় সভা, বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস জব্দ, আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে একজনকে আটক করা হয়।
রবিবার (৫ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ড্রাইভার হোটেলের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই মো. সাইফুল ইসলাম, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই ইদ্রিস আলীসহ ডিবির অন্যান্য সদস্যরা।
অভিযানকালে একটি কালো রঙের মাইক্রোবাস (রেজি. নং: ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৩৭) তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা এবং মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তি হলেন চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের বাসিন্দা মো. জুয়েল মিয়া (২৫)। তিনি আহাদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে। :::**

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট