1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ৩০০ ঘনফুট বালু জব্দ চুনারুঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চুনারুঘাটের সন্তান জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন: দপ্তর সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থী শফিকুল সজল দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মারুফ চুনারুঘাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সেফটি ইকুইপমেন্ট বিতরণ চুনারুঘাট পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের রিভিউ মিশন সফলভাবে সম্পন্ন। সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি ময়না পাখি অবমুক্ত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে পুলিশের বিশেষ মেডিকেল ক্যাম্প চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে বসতঘর ভাঙনের আশঙ্কা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শেখ শাহজাহান জলী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে চা শ্রমিকদের বেশ কয়েকটি বসতঘর।

ক্রমাগত ভাঙনের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাগানের শ্রমিক ও তাদের পরিবার। যেকোনো সময় আরও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
চা শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক পরিবার তাদের বসতভিটা হারানোর শঙ্কায় মানবেতর জীবনযাপন করছে।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত চা শ্রমিক ও বাগানবাসী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সাল ও সংরক্ষিত নারী আসনের এমপি শাম্মী আক্তারের সুদৃষ্টি কামনা করেছেন।

স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা হলে শতাধিক চা শ্রমিক পরিবারের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট