1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

নারীবাজি ও দালালিই মূল কাজ, আ’লীগ নেতা বেটি ফারুক এখন মানবাধিকার কর্মী!

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

 

মানবাধিকারকর্মী ও সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে হবিগঞ্জের চুনারুঘাটে অসহায় নারীদের যৌন হয়রানি, পুলিশ প্রশাসনের নাম ভাঙিয়ে মামলা বাণিজ্য এবং সাধারণ মানুষকে জিম্মি করার গুরুতর অভিযোগ উঠেছে আওয়ামী সাংস্কৃতিক ফোরামের (আসাফো) চুনারুঘাট উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মিয়ার বিরুদ্ধে। রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজের অপরাধ ঢাকতে এবং ফ্যাসিস্ট আমলের পদ-পদবি আড়াল করতে বর্তমানে তিনি খোলস বদলে নিজেকে বিএনপির লোক দাবি করছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা না থাকলেও ফারুক মিয়া বর্তমানে মানবাধিকার চুনারুঘাট এর সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী পরিচয়ে থানা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত চুনারুঘাট থানা গেট এলাকায় আস্তানা গেড়ে তিনি গ্রাম থেকে আসা সহজ-সরল মানুষকে আইনি সহায়তার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। আইনি সহায়তার নামে জিম্মি করার পাশাপাশি জমি কেনাবেচা ও বাসা ভাড়ার দালালিই তার মূল পেশা হয়ে দাঁড়িয়েছে।

অনুসন্ধানে জানা যায়, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের ছত্রছায়ায় মানবাধিকার ও সাংবাদিকতার পরিচয় দিয়ে মামলা বাণিজ্য এবং নারীবাজি চালিয়ে গেছেন তিনি। অভিযোগ রয়েছে, অসহায় নারীদের চাকরির প্রলোভন ও বিদেশে পাঠানোর কথা বলে নিয়মিত অনৈতিক প্রস্তাব এবং যৌন হয়রানি করে আসছিলেন ফারুক। এসব কর্মকাণ্ডের জন্য এলাকায় সে ‘বেটি ফারুক’ নামে কুখ্যাতি অর্জন করেছে।

সম্প্রতি থানা এলাকায় তার দালালির বিষয়টি চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নজরে আসলে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ভবিষ্যতে এমন অপকর্ম থেকে বিরত থাকার কড়া বার্তা দেওয়া হয়। এর আগে গত ৫ই আগস্টের পর জনৈক এক নারীকে নিয়ে সেনা ক্যাম্পে দালালি করতে গেলে সেনাবাহিনী তাকে আটকে রাখে। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের মুচলেকা এবং সুপারিশে সে মুক্তি পায়।

সম্প্রতি ওসি কর্তৃক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া এবং তার নানা অপকর্মের খবর ছড়িয়ে পড়ার পর নিজের অপরাধ ঢাকতে মারমুখী ও মরিয়া হয়ে উঠেছে এই আওয়ামী সমর্থক। তিনি প্রকৃতপক্ষে মানবাধিকার কর্মী, সাংবাদিক নাকি আওয়ামী লীগ নেতা- এ নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ফারুক মিয়ার রাজনৈতিক খোলস বদল, অপকর্ম এবং মানবাধিকার ও সংবাদকর্মী পরিচয়ের আড়ালে থাকা বিভিন্ন অপরাধমূলক কাণ্ড নিয়ে তথ্য-প্রমাণসহ ধারাবাহিকভাবে আরও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে… চলবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট