1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা চুনারুঘাটে সরকারি রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ, ভেঙে ফেলা হলো অবৈধ স্থাপনা চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চুনারুঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেশগঠনের অভিন্ন প্রত্যয়ে এক ফ্রেমে স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট, দুই ব্যক্তির ৬ মাস করে কারাদণ্ড সিন্ডিকেট আরও বেপরোয়া: জেল থেকে ফিরেই নারীদের দিয়ে মাদক পাচার করছেন পিন্টু ও ইলিয়াস চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪০৯ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ।
এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট