1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদক আইনে বাগবাড়ির আফজলের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড চুনারুঘাটে জমকালো আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চুনারুঘাটে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’আয়োজন উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রানীগাঁও ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত চুনারুঘাটে সার ও পেট্রোলিয়াম বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ চুনারুঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

চুনারুঘাটে সার ও পেট্রোলিয়াম বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সারের মূল্য ও মজুদ পরিস্থিতি তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার দেওরগাছ ও গাজীপুর ইউনিয়নের বিভিন্ন সার ডিলার পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সার ডিলার ও খুচরা বিক্রেতাদের দোকান ও গুদাম পরিদর্শন করে নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করা হয়। একই সঙ্গে ক্যাশ মেমো সংরক্ষণ, মজুদ রেজিস্টার ও বিক্রয় রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারের ব্যবসায়ী মোঃ আব্দুল আলী, সাং-আবাদগাঁও, গাজীপুরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়া দেওরগাছ ইউনিয়নের কাচুয়া বাজারে লাইসেন্স ছাড়া নির্ধারিত সীমার অধিক প্রথম শ্রেণির পেট্রোলিয়াম বিক্রির অপরাধে সৈয়দ তোফাজ্জল হক, সাং-কাচুয়াকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট