1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে নজরুলের জীবন-সাহিত্য ও দর্শন নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার বাহুবলে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবার চুনারুঘাটে যানজট নিরসনে মোবাইল কোর্ট, ২৪ হাজার টাকা জরিমানা জগদীশপুর রিজার্ভ বনে সেগুন কাঠসহ ভ্যান জব্দ চুনারুঘাটে গরিব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ চুনারুঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ চুনারুঘাটে কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের পাশে এমপি ফয়সল, বিতরণ করলেন রেইনকোট চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

চুনারুঘাটে নজরুলের জীবন-সাহিত্য ও দর্শন নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিন

মোঃ ফজলুর রহমান রিয়াদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে চুনারুঘাটে সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, একক অভিনয় ও নৃত্য পরিবেশন করে। তাদের প্রাণবন্ত ও সৃজনশীল পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর। শিক্ষার্থীদের পরিবেশনায় ফুটে ওঠে জাতীয় কবির সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও সাম্যের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিদ্যালয় পর্যায়ে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
পরে একই ধারাবাহিকতায় চুনারুঘাট উপজেলার দক্ষিণা চরণ পাইলট (ডিসিপি) উচ্চ বিদ্যালয়েও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য ও চেতনার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট