1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় বিশৃঙ্খলার অভিযোগে যুবকের কারাদণ্ড চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা মাধবপুরে ১১৯টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি

চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

রাসেল তালুকদার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হবিগঞ্জের চুনারুঘাটে পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্যদের সতর্কতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট