1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ কালেঙ্গায় বন বিভাগের অভিযান, ১.৫ একর জবরদখলকৃত লেবু বাগান উচ্ছেদ চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা চুনারুঘাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ চুনারুঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্টে যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান চুনারুঘাট থানার সাবেক এএসআই রাজেশ পালের এসআই পদে পদোন্নতি রানীগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে তদারকি কমিটির সভা অনুষ্ঠিত চুনারুঘাটে মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন

পুলিশ সঙ্গে নিয়েও রক্ষা হলো না ইদ্রিছের! বাড়িতে হামলা, নারীকে মারধর ও ৫০ হাজার টাকা লুটের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

চুনারুঘাটে প্রতিকার চেয়ে মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, থানায় লিখিত অভিযোগ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িতে গিয়েও নিরাপত্তা মিলেনি বলে অভিযোগ করেছেন মোঃ ইদ্রিছ আলী (৩০)। বাড়িতে হামলা, পরিবারের এক নারী সদস্যকে মারধর, নগদ ৫০ হাজার টাকা লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে চুনারুঘাট মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি। একই ঘটনায় প্রতিকার চেয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগও দায়ের করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের মানিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইদ্রিছ আলী জানান, একই গ্রামের কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। এ নিয়ে একাধিকবার বিরোধের সৃষ্টি হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ইদ্রিছ আলীর বসতঘরে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ ও হামলা চালায়। এ সময় অন্যায়ের প্রতিবাদ করায় তাঁর বোন জামিমাকে মারধর করা হয়। অভিযুক্তরা তাঁর চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নীলাফুলা জখম করে বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া বসতঘরের মালামাল তছনছ করে সুকেসের ড্রয়ার থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন ইদ্রিছ আলী। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে তাঁদেরও ভয়ভীতি প্রদর্শন করা হয়। পাশাপাশি এ ঘটনায় কোথাও বিচার চাইলে ইদ্রিছ আলী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে আহত জামিমাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন অভিযোগকারী।
সংবাদ সম্মেলনে ইদ্রিছ আলী ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা নিশ্চিত হতে পুলিশের তদন্ত প্রয়োজন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

চুনারুঘাটে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দাবা খেলায় অংশ নিল শিক্ষার্থীরা চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা খেলায় অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ক্রীড়ামুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট